সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। ঈদের দিন বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস আগে থেকেই ছিল। এবারে ঈদের দিন সন্ধ্যায় কালবৈশাখীর আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। 

ঈদের দিন সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং মৃদু থেকে ভারি বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে মুসল্লিদের।

এদিকে এরইমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দুপুর, বিকেল বা সন্ধ্যায়ও দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ও বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

মঙ্গলবার (৩ মে) সকাল থেকে কালবৈশাখী ঝড় আর বৃষ্টির কারণে দেশের অনেক অঞ্চলে ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিরা ভোগান্তিতে পড়েন।

এদিন দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন। সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি অনেকটাই থেমে যায়, তবে আকাশ মেঘলা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সকাল থেকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগে ঝড়-বৃষ্টি হচ্ছে। দুপুরে চট্টগ্রামের দিকে কালবৈশাখী ও বৃষ্টি হতে পারে।

রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকাতেও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দেয়া হয়েছে আবহাওয়া অফিস থেকে।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit