রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

ইউক্রেনে এসেছিলেন রুশ সেনাপ্রধান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৯৩ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে চুপিসারে ইউক্রেনে এসেছিলেন রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভেলারি জিরাসিমোভ।

গোয়েন্দা সূত্রটি বলেছে, আমরা জানি গত সপ্তাহের শুরুতে দোনবাসে আসেন জেনারেল ভেলারি জিরাসিমোভ। তিনি কয়েকদিন অবস্থান করেন এ তথ্যও আছে। কিন্তু বর্তমানে জেনারেল ভিলারি দোনবাসে আছেন কিনা তা আমরা জানি না।

তবে কিভাবে যুক্তরাষ্ট্র তার অবস্থান সম্পর্ক নিশ্চিত হয়েছে এবং কি গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তা ওই গোয়েন্দা কর্মকর্তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

এদিকে কয়েকটি গণমাধ্যম জানায়, রুশ সেনাপ্রধান ইউক্রেনে আসার পর আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রটি জানিয়েছে, রুশ জেনারেলের আহত হওয়ার কোনো ইঙ্গিত তারা পাননি।

তবে রাশিয়ার সেনাপ্রধান কেন যুদ্ধক্ষেত্রে এসেছেন সে বিষয়টি নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। তবে সেনাপ্রধান নিজ চোখে দেখতে এসেছিলেন, তার সেনারা কিভাবে নিজেদের কথিত বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দা সূত্রটি জানিয়েছে, সেনাপ্রধানের দোনবাসে আসার কারণটি আরেকটি ইঙ্গিত দিতে পারে।

আর সেটি হলো কয়েকদিন আগে দোনবাসে অভিযান পরিচালনা করার জন্য জেনারেল আলেক্সান্ডার দোভোরিনকোভকে নিয়োগ দেওয়া হয়েছে, তার ওপর খুশি নন সেনাপ্রধান। ফলে তিনি নিজ চোখে দেখতে এসেছেন কি করছে তার সেনারা।

সূত্র: সিএনএন

বিপুল/ ০৩ মে ২০২২ খ্রিস্টাব্দ / রাত ১২.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit