শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ঝালকাঠিতে নৌকা ডুবিতে বিএম কলেজ ছাত্র নিখোঁজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৬৮ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর সোনার বাংলা নামকস্থানে ঝড়ের কবলে পড়ে ভ্রমনের নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র মোঃ রিফাত বিন আলিফ নিখোঁজ রয়েছে। শনিবার ইফতারের পরে সাত বন্ধু মিলে বিষখালী নদীতে নৌকা ভ্রমন বের হন। সোনার বাংলা নামক স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে প্রাণে বেঁচে গেলেও মোঃ রিফাত বিন আলিফ (১৮) সাঁতরিয়ে উঠতে পারেনি। সে নিখোঁজ রয়েছে। মোঃ রিফাত শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মোঃ পলাশ হাওলাদার পুত্র। সে বরিশাল বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।সাঁতরিয়ে উঠা অন্যরা হলেন মোঃ রাতুল ইসলাম, বাধন রায়, ইমরান, রবিউল, তনময় মন্ডল ও ফেরদৌস এর সকলে বিভিন্ন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং একে অপরের বন্ধু।এ ঘটনার পর কাঠালিয়ার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে রিফাতকে উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, বিষখালী নদীতে প্রচন্ড স্রোত থাকায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। স্বজন ও স্থানীয়রা জানান, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের সাত বন্ধু মিলে বিকালে নৌকা ভ্রমণে বিষখালী নদীতে বের হয়ে বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করেন। ফেরার পথে ঝড়ের কবলে পরে নদীর স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মোঃ রিফাত বিন আলিফ নিখোঁজ হন।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো: মাহমুদ হোসেন রিপন জানান, ইফতারের পরে তালগাছিয়া গ্রামের মোঃ রিফাত বিন আলিফ, মোঃ রাতুল ইসলাম, বাধন রায়, ইমরান, রবিউল, তনময় মন্ডল ও ফেরদৌস মিলে নৌকায় নদীতে ভ্রমনকালে নৌকা ডুবে রিফাত নিখোঁজ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মোঃ মাসুদ রানা, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল।

কিউএনবি/অনিমা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit