মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত- ৪ আহত- ১৫

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ২১১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ঝাউদিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ মে) ইফতারির আগে ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস এবং ফজলু ম-ল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত ব্যক্তিরা হচ্ছেন-মৃত হোসেন আলীর ছেলে কাশেম (৫০), দাদি ম-লের ছেলে লাল্টু (৩০), আব্দুল মালিথার ছেলে রহিম (৫০) ও আফজাল ম-লের ছেলে মতিয়ার (৪০)। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে ওই চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত চারজনের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখাছিল।

কিউএনবি/অনিমা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit