মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

ঈদ উপহার নিয়ে দুঃস্থ মানুষের দ্বারে দ্বারে স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর।
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৩৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ কয়েক বছর ধরে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নসহ বিভিন্ন ধরনের প্রজেক্ট (রক্তদান কর্মসূচি, পথশিশুদের নিয়ে আম উৎসব,শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, স্বাস্থ্যসেবা, স্পোর্টস ককম্পিটিশন) পরিচালনা করে আসছে স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন। প্রতিবছরের ন্যায় এই বছরেও ধনী গরীব সবাই মিলে ঈদ করবো এক সাথে স্লোগান সামনে রেখে তিনশত(৩০০) পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছে ফাউন্ডেশনটি।

রাজশাহীর বাঘা ও নাটরের লালপুর থানার ২০ টি গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার প্যাকেজটি বিতরণ করা হয়।এছাড়াও কিছু পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। চাল,ডাল, চিনি, পেঁয়াজ, সেমাই, আটা, দুধ, আলু সহ প্রায় ১৫ দিনের খাদ্য সামগ্রী অসহায় ও দুঃস্থ মানুষদের বাসায় পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা। স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি রেজওয়ান মাহামুদ পলাশের দক্ষ নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠুনের পরিচালনায় এক ঝাঁক তরুনদের অক্লান্ত পরিশ্রমের ফলে এত সুন্দর ও সুচারু।এই বিষয়ে সভাপতি রেজওয়ান মাহামুদ পলাশ বলেন ,আমাদের উদ্দেশ্য প্রচারণা নয় বরং সমাজের যে সব শ্রেণী অসহায় ও দুঃস্থ কিন্তু লোক লজ্জার ভয়ে কারো কাছে সাহায্য চাইতে পারে না, ঈদের আনন্দ যেন তাদের মাঝে ছড়িয়ে পড়ুক, সেই বিষয়গুলো মাথায় রেখে রাতের আধারে অসহায় ও দুঃস্থ মানুষদের বাসায় আমাদের সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার প্যাকেজ পৌছে দিই।

ঈদ উপহার ইভেন্ট সফল করতে ফাউন্ডেশনের শুভাঙ্কাক্ষী, উপদেষ্টা মন্ডলী,পরামর্শক ও নিবন্ধিত সদস্য যারা অক্লান্ত পরিশ্রম ও অর্থ দিয়ে সাহায্য করেছে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সোনার বাংলাদেশ গড়তে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

কিউএনবি/অনিমা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit