মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম

ভারতে ঝড়ের কবলে উড়োজাহাজ, গুরুতর আহত ১২

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ২৪৫ Time View

ডেস্কনিউজঃ ভারতে স্পাইসজেটের একটি উড়োজাহাজ ঝড়়ের কবলে পড়েছে। মুম্বাই থেকে রওনা দেওয়ার পর পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বিমানবন্দরে অবতরণের সময় বাতাসের কারণে প্রবল ঝাঁকুনির সম্মুখীন হয় উড়োজাহাজটি। এতে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্পাইসজেটের এক মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, কোম্পানির বোয়িং বি ৭৩৭ উড়োজাহাজটি মুম্বাই থেকে দুর্গাপুরে যাচ্ছিল। অবতরণের সময় তীব্র বাতাসের কারণে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে জরুরি চিকিৎসক দল হাজির হয় এবং যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়। অনাকাঙ্খিত এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে স্পাইসজেট।

কিউএনবি/বিপুল/০২ মে ২০২২ খ্রিস্টাব্দ / রাত ১১২.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit