মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সিরিজে কি থাকবেন সাকিব, কী বলছে বিসিবি? মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিশো-মেহজাবীনের ‘ভেলকি’

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে যাদু দেখিয়ে বিমোহিত করে বেড়ানোই কাজ কাশেমের। কিন্তু যাদু দেখিয়ে মানুষকে যতটা না বিনোদন দেয়, তার থেকে বড় ক্ষতি করে তাদের পকেট মেরে। এবারের ঈদের অন্যতম চমক হিসেবে এই যাদুকর-পকেটমার কাশেম চরিত্রটিতে দেখা যাবে আফরান নিশোকে।

এদিকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো হচ্ছে বিলকিসের কাজ। কিন্তু ঘুরে বেড়ানোতে কি কারও পেট চলে? না, বিলকিসেরও চলে না। রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে বেড়ানোই তার কাজ! নিশোর বিপরীতে এই প্রতারক বিলকিস চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে।

দু’জনকে নিয়ে ভিন্ন গল্পের ‘ভেলকি’ নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। রচনাও করেছেন নির্মাতা নিজেই।

মহিম জানান, ‘‘গল্পের এক পর্যায়ে পরিচয় হয় কাশেম ও বিলকিসের মধ্যে। ঘটনাচক্রে দু’জনার প্রেম হয়, বিয়েও হয়। প্রতারণা করে টাকাও হয় ভালো। শুরু হয় দুজনার সচ্ছল সংসার। মূলত এখান থেকেই নাটকের গল্পে নেয় নতুন মোড়। যথারীতি নিশো ভাই ও মেহজাবীন আপু অসাধারণ অভিনয় করেছেন চরিত্র দুটিতে। যেমনটা করেছিলেন আমার ‘শিল্পী’ নাটকটিতে চমক ও জরিনা চরিত্রে। আশা করছি ‘ভেলকি’ দিয়ে এবারও চমকে দেবে এই জুটি।’’ নাটকটির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

সিএমভি’র ব্যানারে নির্মিত ঈদের বিশেষ এই নাটকটি উন্মুক্ত হচ্ছে ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২২ খ্রিস্টাব্দ /রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit