সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ঈদ আনন্দে ‘বাগড়া দিতে পারে’ ঝড়ো বৃষ্টি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : রোববার চাঁদ দেখা গেলে সোমবার ঈদ। আর রোজা ৩০টি হলে মঙ্গলবার বাংলাদেশে মুসলমানরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ আনন্দে মেতে উঠবে। তবে এ দিনটি হতে পারে বৃষ্টিস্নাত। সোম ও মঙ্গলবার সকাল থেকেই প্রচুর বারিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকায় বজ্রঝড়সহ প্রচুর বৃষ্টি হতে পারে। ঈদের পরে ৪ মে পর্যন্ত থাকতে পারে বৃষ্টির রেশ। দেশি-বিদেশি আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল মলি­ক জানান, কয়েকদিন ধরে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। বিশেষ করে টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাঙ্গামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সাধারণত এমন একটা উষ্ণ-পালার (হট স্পেল) পরে সহনীয় পরিস্থিতি এসে থাকে। ইতোমধ্যে দেশের কিছু স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টির প্রবণতা ও বিস্তৃতি বেড়ে যেতে পারে। এই অবস্থায় সোমবার থেকে প্রায় সারা দেশে তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টিপাত বাড়বে উত্তরাঞ্চলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।

মার্কিন আবহাওয়াসংক্রান্ত পে-টেলিভিশন দি ওয়েদার চ্যানেলের দশব্যাপী পূর্বাভাসে দেখা যাচ্ছে, রোববার বিকাল থেকে উষ্ণ পরিস্থিতির উন্নতি শুরু হবে। বিশেষ করে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। কিন্তু সোমবার সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ আর বিকালে ৭০ শতাংশ। আর মঙ্গলবার সকালে বজ্রঝড়সহ বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। ওইদিন বিকালেও বৃষ্টি থাকবে। 

অন্যদিকে নরওয়েভিত্তিক আবহাওয়াসংক্রান্ত ওয়েবসাইট টাইমঅ্যান্ডডেট দুই সপ্তাহের পূর্বাভাসে বলছে, ২ ও ৩ মে ঢাকায় ব্যাপক বৃষ্টি হতে পারে। প্রথমদিন ২২ মিলিমিটার আর পরের দিন ৪৯ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর ধীরে ধীরে ৬ মে থেকে বৃষ্টির উন্নতি হতে পারে। কিন্তু ৭ মে তাপপ্রবাহ দেখা দিতে পারে। ওইদিন তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

বিএমডি শনিবার দুপুরে এক পূর্বাভাসে বলেছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সংস্থাটি দেশের ৪২ স্টেশনে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে। দেখা যায়, এর মধ্যে শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা বিভাগ একেবারেই বৃষ্টিশূন্য ছিল। রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হয়। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড দেখা যায় বদলগাছিতে, ৩৮ মিলিমিটার।

কিউএনবি/অনিমা/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit