মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার বিরুদ্ধে চুরির অভিযোগ আনল ইউক্রেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে এবার চুরির অভিযোগ এনেছে ইউক্রেন।  রুশ বাহিনী ইউক্রেনের দখলকৃত এলাকা থেকে কয়েক লাখ টন শস্য চুরি করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের উপ-কৃষিমন্ত্রী তারাস ভিসোটস্কি।

ইউক্রেনের জাতীয় টিভিতে তারাস ভিসোটস্কি বলেন, রাশিয়া এখন তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ১.৫ মিলিয়ন টন শস্যের বেশিরভাগ চুরি করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

তবে এই কারণে ইউক্রেন খাদ্য সংকটে পড়বে না বলে ইউক্রেনীয়দের আশ্বস্ত করেছেন ভিসোটস্কি। 

এই অভিযোগের ব্যাপারে রাশিয়া কোনো মন্তব্য করেনি। তবে রুশ সামরিক বাহিনী ব্যাপক অর্থনৈতিক ক্ষতি করেছে বলে ইউক্রেন অভিযোগ করে আসছে।

রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণ এবং ইউক্রেনীয় কৃষ্ণসাগরের বন্দর অবরোধ শস্য উৎপাদন ব্যাহত করেছে। এই ঘটনা খাদ্যের দাম বাড়ার ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে। ইউক্রেন বিশ্বের অন্যতম শস্য ও উদ্ভিজ্জ তেল রপ্তানিকারক দেশ। এ কারণে ইউক্রেনকে ইউরোপের ‘রুটির ঝুড়ি’ও বলা হয়।

এদিকে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এই প্রথম ৭১ হাজার টন ইউক্রেনীয় ভুট্টা বহনকারী একটি কার্গো জাহাজ বৃহস্পতিবার রোমানিয়ান বন্দর কনস্টান্টা ছেড়েছে। 

রাশিয়ান নৌবাহিনী ইউক্রেনের প্রধান রপ্তানি কেন্দ্র ওডেসা অবরোধ করায় কনস্টান্টা রোমানিয়ান সংহতির প্রকাশ করে ইউক্রেনীয় রপ্তানি পরিচালনা করছে।

ইউক্রেনে শস্য একটি অত্যন্ত সংবেদনশীল সমস্যা। দেশটিতে অনেক পরিবারের ১৯৩০ সালের দুর্ভিক্ষের (হলোডোমোর) তিক্ত স্মৃতি রয়েছে। সোভিয়েত ধনী কৃষকদের (কুলাক) নির্বাসন এবং খামার দখলের কারণে এই দুর্ভিক্ষ হয়েছিল। 

কিউএনবি/অনিমা/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit