বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ 

মশিউর রহমান,সাভার ও আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১২৪ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করেছেন আশুলিয়া থানা যুবলীগ। শনিবার দুপুরের দিকে আশুলিয়ার ছয়তলা রুপায়ণ স্বপ্নবিলাস মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় অসহায় দুস্থ প্রায় ৫০০ পরিবারের মাঝে ২ কেজি পোলার চাউল, ১ কেজি তরল দুধ, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি ও দুই প্যাকেট সেমাইসহ নগদ ৫০০ টাকা প্রদান করা হয়। 
আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোঃ কবির হোসেন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মঈনুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত  ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল, প্রচার-প্রকাশনা সম্পাদক বাবু জয়দেব পাল নন্দী, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজান, আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠা সভাপতি ফারুক হাসান তুহিন ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহাম্মদ মাস্টার ভুইঁয়া। 
আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন সরকার, সহ-সভাপতি মোঃ আমীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল সরকার, প্রচার প্রকাশনা সম্পাদক পবিত্র দাশ, আশুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রিয়াজ পালোয়ান প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit