মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ডনবাসের শহরগুলোর ওপর অবিরাম গোলাবর্ষণ করছে রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডনবাস অঞ্চলে রুশ অভিযানের আরও কয়েকটি চেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির অভিযোগ, সেখানে রণক্ষেত্র বরাবর রুশ বাহিনী তীব্র গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। পূর্ব ইউক্রেনের লুহান্সকের গভর্নরের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ঐ অঞ্চলে কোন বিরতি ছাড়াই রুশরা তাদের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে, তবে তা সত্ত্বেও ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ তারা ভাঙ্গতে পারেনি।

গভর্নর সেরহি হাইডাই জানিয়েছেন, লড়াই চলছে যেসব এলাকায়, সেখান থেকে বেসামরিক মানুষদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে। পাশের দুটি অঞ্চল দোনৎস্ক এবং খারকিভেও রুশরা নতুন করে তীব্র আক্রমণ চালাচ্ছে। রাশিয়া দাবি করছে, তারা শত্রুপক্ষের চারশোর বেশি টার্গেটের ওপর গোলা হামলা চালিয়েছে। ব্রিটেনের সামরিক গোয়েন্দা সূত্রগুলোর মতে, রুশ বাহিনী এখনো সেখানে তীব্র প্রতিরোধের মুখোমুখি হচ্ছে। ওদিকে রাশিয়া দাবি করছে, যুদ্ধ শুরু হওয়ার পর এপর্যন্ত ইউক্রেন থেকে ১০ লাখের বেশি মানুষ রাশিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, এদের মধ্যে এক লাখ ২০ হাজার বিদেশি নাগরিক, এবং বিচ্ছিন্ন দুটি প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহানস্ক থেকে উদ্ধার করে আনা মানুষও রয়েছে। ইউক্রেন বারবার এরকম অভিযোগ করেছে যে, রাশিয়া জোর করে এসব মানুষদের নিয়ে গেছে এবং তাদের জিম্মি হিসেবে ব্যবহার করছে। ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী বিবিসিকে বলেছেন, রাশিয়া এর আগে যুদ্ধবন্দী বিনিময়ের জন্য এই বেসামরিক জিম্মিদের ব্যবহার করেছে।

সূত্র : বিবিসি ও রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit