মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

গবির ৬ বিভাগের সেমিস্টার ফি পুনঃনির্ধারণ

ইউনুস রিয়াজ, গবি, সাভার।
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৩৩ Time View

প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ৬ টি বিভাগের অনার্স প্রোগ্রামের সেমিস্টার ফি বৃদ্ধি পূর্বক পুনঃনির্ধারণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও একাডেমিক বিভিন্ন সূত্র থেকে বিষয়টি জানা যায়। ফি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে গত বুধবার গবির রেজিস্টার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি মাসের ৪ এপ্রিল এ বিষয়ে বিভাগীয় প্রধানদের সভা অনুষ্ঠিত হয়। তাদের সুপারিশ ও কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ফি পুন:নির্ধারণ করা হয়।

৬ টি বিভাগসমূহের নতুন নির্ধারিত ফি হলো ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস ৬ লাখ (পূর্বে ৫ লাখ), ফার্মেসী ৫.৫ লাখ (পূর্বে ৫ লাখ), বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ৩ লাখ (পূর্বে ২.২৫ লাখ), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ৩.৫ লাখ (পূর্বে ৩ লাখ), ইংরেজি ৩ লাখ (পূর্বে ২.৫ লাখ) ও আইন ৩.২৫ লাখ (পূর্বে ৩ লাখ) টাকা। নতুন নির্ধারিত ফি পর্যালোচনা করে দেখা যায়, ৬ টি বিভাগে ২৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগামী অক্টোবর-২০২২ সেশন থেকে এই ফি কার্যকর হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit