মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি যুবক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে শুক্রবার ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা বলা হয়। খবর হারেৎজ ও সিজিটিএন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আজুন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানকালে ২৭ বছরের একজন ফিলিস্তিনি গুলিতে নিহত হয়।

এর আগে, দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ৪২ ফিলিস্তিনি আহত হয়। শুক্রবার রমজান মাসের শেষ জুমার দিন (জুমাতুল বিদা) ইসরায়েল এই অভিযান চালায় বলে জানিয়েছে, কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

স্থানীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, অধিকাংশ আহতই শরীরের উপরিভাগে আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নিতে হয়েছে। ইসরায়েল পুলিশের দাবি,  মসজিদে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিরা পাথর ও আগুন জাতীয় জিনিস ছোড়ার পরই ইসরায়েলি বাহিনী আল আকসায় প্রবেশ করে। 

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit