সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

আরিফের দুই গানচিত্র

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে দুটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন ক্লোজআপওয়ানখ্যাত কণ্ঠশিল্পী আরিফ। এর মধ্যে একটি গান একক এবং আরেকটি দ্বৈত গান। আরিফের একক গান ‘সার্ভিস বাস’ গানটি মুক্তি পেয়েছে আরিফের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে। অন্যদিকে আরিফ ও প্রমির নতুন দ্বৈত মৌলিক গানের মিউজিক ভিডিও ‘তুমি কাঁদো কেনো’ মুক্তি পাচ্ছে চাঁদ রাতে।

দুটি গানই লিখেছেন প্রিন্সিপাল তানভীর আলম রিমন, সুর করেছেন আরিফ এবং মিউজিক করেছেন যাকির আহমেদ এবং আরিফ সম্মিলিতভাবে।

নতুন গান প্রসঙ্গে আরিফ বলেন, এখন থেকে নিজের চ্যানেলেই নিয়মিত গান করবো। ঈদের জন্য এই দুটি গান একেবারে দুই রকমের। আশা করছি শ্রোতারা ভিন্ন স্বাদ খুঁজে পাবেন।

কিউএনবি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit