মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

মোদির উপস্থিতিতে যা বললেন ভারতের প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই সরকার, আইনসভা এবং বিচারব্যবস্থায় ক্ষমতার ‘লক্ষ্মণরেখা’ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এ ভি রমণা। দেশটির বিচারবিভাগে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

তিনি বলেন, বহু ক্ষেত্রেই আদালত রায় ঘোষণা করলেও তা কার্যকর করার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সরকার নিস্ক্রিয় ভূমিকা পালন করে। জনস্বার্থ মামলা যাতে ব্যক্তিস্বার্থ মামলায় পরিণত না হয়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।

শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের সভায় তিনি এসব কথা বলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকার।

ওই আলোচনাসভায় সরকারকে ‘দেশের সবচেয়ে বড় মামলাবাজ’ বলেও আখ্যায়িত করে দেশটির প্রধান বিচারপতি বলেন, ভারতের মোট মামলার ৫০ শতাংশ ক্ষেত্রেই সরকারই একটি পক্ষ। বহু ক্ষেত্রেই আদালতের নির্দেশ অমান্য করছে সরকার।

প্রধান বিচারপতি বলেন, যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার, সংসদ এবং বিচার ব্যবস্থার মধ্যে ক্ষমতার পৃথকীকরণ করে দিয়েছে সংবিধান। কর্তব্যপালনের ক্ষেত্রে সেই লক্ষ্মণরেখা পার করা নিয়ে সতর্ক থাকা উচিত সকলের। এর ফলে গণতন্ত্রই শক্তিশালী হবে। 

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দেশের বিচারব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আয়োজিত ওই সভায় প্রধান বিচারপতির এমন মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদীর জমানায় বিচারব্যবস্থায় সরকারি হস্তক্ষেপের দিকেই তিনি ইঙ্গিত করতে চেয়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।  

কিউএনবি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit