মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

কিয়েভে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি রাশিয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া কিয়েভে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ আহ্বান জানিয়ে বলেছেন, “সত্যিকার অর্থে কিয়েভ সংকট সমাধানে আগ্রহ থাকলে তাদেরকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।”

শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।   

রাশিয়া স্বল্প মেয়াদে অভিযানের মাধ্যমে কিয়েভ দখলে নেয়ার যে পরিকল্পনা করেছিল তা এখনও বাস্তবায়িত হয়নি। মস্কো বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে অভিযান জোরদার করেছে। 

তবে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে ল্যাভরভ বলেন, “বিশেষ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী কঠোরভারে এগুচ্ছে।”

তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র ও ন্যাটো সত্যিকার অর্থে ইউক্রেন সংকট সমাধান করতে চায় তাহলে প্রথমেই তাদের কিয়েভ সরকারকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করতে হবে।” এর আগে ক্রেমলিন পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছিল।

ল্যাভরভ আরো বলেন, “সম্ভাব্য বেআইনি শত্রুতার বিরুদ্ধে রাশিয়া তার অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম হবে।”

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আসছে।

কিউএনবি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit