বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন মাটিরাঙ্গা মডেল মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও উম্মে তাহমিনা মিতু। শার্শায় উলাশী’র বিএনপি নেতা হারান গাজী’র ইন্তিকাল এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২

কাবুলে জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫০

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১৯ Time View
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মুসল্লি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বিসমিল্লাহ হাবিব এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের।

বিসমিল্লাহ হাবিব বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে কাবুলের খলিফা সাহিব সুন্নি মসজিদে এই হামলা ঘটেছে। জুমাতুল বিদার নামাজ শেষে মুসল্লিরা তখন জিকির-আজগারে মসগুল ছিলেন।

এক মুসল্লি জানিয়েছেন, ভয়াবহ ওই বিস্ফোরণে মসজিদের ছাদ ও দেওয়ালের কিছু অংশ উড়ে গেছে। তার নিজের হাত ও পা পুড়ে গেছে বলেও জানার ওই ব্যক্তি।

খলিফা সাহিব মসজিদটির পাশের একটি ভবনের বাসিন্দা মোহাম্মদ সাবির জানান, বিস্ফোরণের পর বেশ কয়েকজন মুসল্লিকে মসজিদের ভেতর থেকে আহত মানুষকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন তিনি।

তিনি আর বলেন, এত প্রচণ্ড শব্দ হয়েছিল বিস্ফোরণের সময়, মনে হচ্ছিল আমার কানের পর্দা ফেটে গেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে একটি শিয়া মসজিদেও ভয়াবহ বিস্ফোরণে ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

কিউএনবি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit