বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন মাটিরাঙ্গা মডেল মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও উম্মে তাহমিনা মিতু। শার্শায় উলাশী’র বিএনপি নেতা হারান গাজী’র ইন্তিকাল এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২

অল্পের জন্য রুশ সেনাদের থেকে বাঁচেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক :রুশ সেনাদের হাত থেকে অল্পের জন্য বাঁচেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এমনটি জানিয়েছেন।

সেই দিনের ঘটনার কথা স্মরণ করে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তিনি ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কা বোমের শব্দে ঘুম থেকে উঠে যান। তারা তাদের ১৭ বছর বয়সী মেয়ে ও নয় বছর বয়সী ছেলেদের জানান যে হামলা শুরু হয়ে গেছে। 

জেলেনস্কি বলেন, খুব জোরে বিস্ফোরণ হচ্ছিল। এর পরই জানানো হয়, একটি রাশিয়ান স্ট্রাইক দল তাকে এবং তার পরিবারকে হত্যা বা বন্দী করার জন্য কিয়েভে পৌঁছেছে।

জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক টাইমকে জানান, কীভাবে তারা জেলেনস্কিকে নিরাপদে রাখার চেষ্টা করেছেন। 

আন্দ্রি ইয়ারমাক বলেন, সেই রাতের আগে, আমরা কেবল সিনেমায় এমন জিনিস দেখেছি। প্রেসিডেন্ট অফিসের পেছনের প্রবেশদ্বারের একটি গেট পুলিশ ব্যারিকেড এবং প্লাইউড বোর্ডের স্তূপ দিয়ে অবরুদ্ধ করা হয়েছিল। 

জেলেনস্কির চিফ অব স্টাফ জানান, রুশ হামলার শুরুর দিন ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। জেলেনস্কি ও তার সহযোগীদের জন্য রাইফেল ও বুলেটপ্রুফ ভেস্ট আনা হয়। 

ইউক্রেনের সেনা গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ওলেক্সি আরেস্টোভিচ বলেন, রাশিয়ান সৈন্যরা দুইবার কম্পাউন্ডে হামলা চেষ্টা করে। তখন জেলেনস্কি ও তার পরিবার সেখানে ছিল।

কিউএনবি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit