রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : ভয় মানুষের এমন এক আবেগ- যা মানুষকে দুর্বল করে। এখানে যে ছবিটি রয়েছে, তা বলে দেবে আপনি অবচেতনে ঠিক কোন জিনিসকে ভয় পান। ছবির দিকে তাকানোর পর আপনি প্রথম কী দেখতে পাচ্ছেন, সেটাই হবে এই ভয় বোঝার মাপকাঠি। এই ছবিতে একটি শুঁয়োপোকা, ছুরি এবং প্রজাপতি রয়েছে। তবে এই তিনটির মধ্যে আপনি প্রথম কীসের ছবি দেখছেন তার ওপর নির্ভর করবে আপনি কোন জিনিসকে ভয় পান। অন্তত এমনটাই দাবি নেটিজেনদের একাংশের।

আপনি যদি প্রথমে শুঁয়োপোকা দেখতে পান, তাহলে অনেকেই মনে করছেন- আপনার মনে কখনো কোনো জিনিসে পিছিয়ে পড়ার ভয় রয়েছে। আপনি সবসময় উদ্বিগ্ন থাকেন যাতে আপনাকে কেউ খারাপ না বলেন। আপনার জন্য কেউ যাতে বিরক্ত বা হতাশ যাতে না হন, সেই বিষয়েও বিশেষ নজর থাকে আপনার। আসলে এ ধরনের মানুষেরা সবকিছুই নিখুঁতভাবে করতে পছন্দ করেন এবং ঠিক সেই কারণেই ভয় পান ব্যর্থতার।

নেটিজেনরা আরো বলেছেন, আপনি যদি প্রথমে ছুরির ছবি দেখতে পান- তাহলে জানবেন আপনি মানসিক আঘাত পেতে ভয় পান। আপনার ভয়, আপনি যাকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন, তিনি যেন কখনই আপনার বিশ্বাস না ভাঙেন বা আপনাকে আঘাত না করেন। এই কারণেই আপনার বন্ধুদের সংখ্যা অনেক কম। আপনি বেশি মানুষের সঙ্গে মিশতে তো চানই না, পাশাপাশি কাউকে বিশ্বাস করার আগেও শত বার ভাবেন। আপনি যদি প্রজাপতি দেখতে পান, তাহলে বুঝবেন আপনার প্রবল মৃত্যুভয় রয়েছে। তবে এর মানে যে সত্যিই আপনি মরার ভয়ে কাঁটা হয়ে থাকেন তা নয়। এর অর্থ আপনি আপনার বন্ধু ও প্রিয়জনদের হারানোর ভয় পান। স্বজনদের হারানোর ভয় আপনাকে সবসময় চিন্তার জালে বেঁধে রাখে।

তবে এর পেছনে সঠিক কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। মানুষকে বিনোদন দেওয়ার জন্য ছবিটি সম্পর্কে নেটিজেনদের এ তথ্য নিয়ে একটি ওয়েবসাইট প্রথম এই ছবিটি প্রকাশ্যে আনে। আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit