শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

জাতীয় শিশু কিশোর পরিষদ ঢাকার নতুন নেতৃত্ব নির্বাচিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ঢাকা মহানগর শাখার নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শাখার নতুন সভাপতি হিসেবে মো. আলাউদ্দিন সাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে সাদিক ইবনে রউফ সায়মন নির্বাচিত হন।

বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, ঢাকা মহানগর শাখার আয়োজনে ইফতার মাহফিলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যা।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ রতনসহ নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আলাউদ্দিন সাজু ও সাধারণ সম্পাদক সাদিক ইবনে রউফ সায়মন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যা তার বক্তব্যে ঢাকা মহানগর শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আলাউদ্দিন সাজু ও সাধারণ সম্পাদক সাদিক ইবনে রউফ সায়মন এর নাম ঘোষণা করেন।

এসময় ঢাকা মহানগর শাখার থানা, ওয়ার্ড ও কলেজ কমিটির নেতাকর্মীরা করতালীর মাধ্যমে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাগত জানায়।

কিউএনবি/অনিমা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit