বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

লালমনিরহাটে বঙ্গবন্ধুর ছবি অবমাননা, দোষীদের শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৭১ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট প্রেসক্লাবে আশিকুর রহমান ডিফেন্স ও তার সহযোগী কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ষাড়ে ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোলচত্ত্বরে প্রেসক্লাব লালমনিরহাট ও জেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব লালমনিরহাটের সভাপতি আহমেদুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তারা বলেন, প্রেসক্লাব লালমনিরহাট অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করা হয়েছে এমন খবরে লালমনিরহাটের কর্মরত সাংবাদিকগণ প্রশাসনকে অবগত করে প্রেসক্লাবে যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেছে দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন। ভিডিও ও সরেজমিনে ছবির অবমাননা করা হয়েছে দেখে লালমনিরহাটের কর্মরত সাংবাদিকদের পক্ষে বিষয়টি নিয়ে প্রেসক্লাব লামনিরহাটের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমশাহীন বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক ।
সাপ্তাহিক আলোর মনি নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরের সঞ্চালনায় এ সময় অন্যানে্যর মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ও প্রেসক্লাব লামনিরহাটেট সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম শাহীন, চ্যানেল ২৪ প্রতিনিধি মিলন পাটোয়ারী, একাত্তর টিভি প্রতিনিধি উত্তম কুমার রায়,গাজী টিভি প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু, দৈনিক জনতা প্রতিনিধি আশরাফুল আলম দৌলত, দৈনিক দিনকাল প্রতিনিধি গোলাম মোস্তফা, , দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি শরিফুল ইসলাম রতন, সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মাসুদ রানা রাশেদ, নিউজ বাংলা প্রতিনিধি শাহজাহান সাজু, এশিয়ান টিভি প্রতিনিধি নিয়ন দুলাল, দৈনিক সকালের সময় প্রতিনিধি জামাল বাদশা, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি সাহিদ বাদশা বাবু, দৈনিক স্বাধীন নিউজ প্রতিনিধি আলম মিয়া, দৈনিক দাবানর প্রতিনিধি রাসেল ইসলাম, দৈনিক বাণিজ্য প্রতিদিন লাজু সরকার, দৈনিক প্রথম বেলা প্রতিনিধি আবির হোসেন সজল প্রমুখ। মানববন্ধনে লালমনিরহাট জেলায় কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit