সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সরকার হটানোর আন্দোলন কবে থেকে, জানালেন মান্না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৭১ Time View

ডেস্কনিউজঃ শক্তি সঞ্চার করে গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার হটানোর কঠোর আন্দোলনে নামতে যাচ্ছে বিরোধীরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় এক ইফতার মাহফিলে এ হুঁশিয়ারি দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, আমরা বড় পরিসরে ঐক্য করবো, আমাদের ঐক্যের যাত্রা শুরুও হয়েছে। আরও শক্তি সঞ্চার করে গণতন্ত্র পুনরুদ্ধারে এই সরকারকে হটাতে ঈদের পর মাঠে নামব।

নাগরিক ঐক্যের এই নেতা বলেন, বিএনপিসহ বড় দলগুলো নির্বাচন না করলে বর্তমান সরকার নির্বাচন করতে পারবে না। গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকারের ওপর আন্তর্জাতিকভাবেও চাপ আছে। আমরা তা করতে সরকারকে বাধ্য করব।

গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, আমরা সবাই ঐকমত্যে পৌঁছেছি, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। তাই বৃহত্তর ঐক্য সৃষ্টিতে আমরা কাজ করছি, ঈদের পর থেকে আন্দোলন শুরু হবে।

কিউএনবি/বিপুল/২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ/ রাত ১০.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit