শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ

সারাদেশ সারাদেশ বেতন-বোনাস দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২১৯ Time View

ডেস্কনিউজঃ বেতন বোনাস দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন কারখানা শ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ-আনসারসহ অন্তত ১৫ জন আহত হন। বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের নাহিদ কটন মিলে এ ঘটনা ঘটে।

কারখানা শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দিয়ে ঈদের ছুটি ঘোষণা করেন। এ নিয়ে শ্রমিকরা বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। কারখানার আনসার ও হাইওয়ে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

মির্জাপুর থানার ওসি মো. আলম চাঁদ জানান, এপ্রিল মাসের অর্ধেক বেতন ভাতা নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় শ্রমিকরা মিলে কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন অবরোধ করেন।এতে দুই পাশে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিপাকে পড়েন ঈদে বাড়ি ফেরা হাজার হাজার যাত্রী। খবর পেয়ে পুলিশ বাঁধা দিতে গেলে শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়।

কিউএনবি/বিপুল/২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ/ রাত ১০.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit