সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

ডেস্ক নিউজ : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিষয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন। সেখানে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও সরকারের ভিশন বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, দেশের উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের বিভিন্ন উদ্যোগ গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ ভূমিকা নিয়েও তিনি বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কার কার সঙ্গে বৈঠক হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বহুপক্ষীয় ফোরামে এ ধরনের বৈঠক অনেক সময় শেষ মুহূর্তেও নির্ধারিত হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে বিশ্বশান্তি প্রতিষ্ঠা, সংঘাত নিরসন এবং টেকসই সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ, স্থানীয় অর্থনীতিতে মানুষের অংশগ্রহণ ও আকাঙ্ক্ষা তৈরি, বিভিন্ন নীতিগত উদ্যোগ এবং জলবায়ু নিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে বাংলাদেশের নেতৃত্বের বিষয়গুলোও গুরুত্ব পেতে পারে।

প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit