বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

নায়িকা বানানোর প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, অভিনেতা পলাতক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১১১ Time View

ডেস্কনিউজঃ নায়িকা বানানোর প্রতিশ্রুতিতে দিনের পর দিন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জনপ্রিয় মালায়ালাম অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা বিজয় বাবুর বিরুদ্ধে। পুলিশের কাছে কোঝিকোড়ের এক বাসিন্দা এমন অভিযোগের পর থেকেই পলাতক আছেন অভিনেতা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতেই ফেসবুক লাইভে আসেন বিজয় বাবু। সে সময় তিনি আইন ভেঙে ধর্ষণের অভিযোগ আনা নারীর নাম ফাঁস করেন।

বিজয় বলেন, ‘আমি এই দেশের আইনকে সম্মান জানাই, কিন্তু এখানে আমি ষড়যন্ত্রের শিকার। আমার নামে বদনাম হচ্ছে তাই আমার মনে হয় অপর পক্ষের নামও সবার জানা উচিত। ’

অভিনেতার দাবি, ওই নারী অডিশন দিয়ে তার একটি সিনেমায় কাজের সুযোগ পেয়েছিলেন। এরপর থেকে কখনই ওই নারীর সঙ্গে তার কোনোরকম কথাবার্তা হয়নি।

তবে গত ২২ এপ্রিল দায়ের করা অভিযোগপত্রে ওই নারী জানিয়েছেন, নিজের সিনেমায় সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোচিতে নিজের ফ্ল্যাটে তাকে ডাকেন বিজয় বাবু। সেখানেই তিনি যৌন নিগ্রহের শিকার হন। শুধু তাই নয়, দিনের পর দিন লাগাতার মানসিক নির্যাতনও করা হয়েছে।

প্রসঙ্গত, ‘ফ্রাইডে ফিল্ম হাউস’ নামে বিজয় বাবুর প্রযোজনা সংস্থা রয়েছে। তার প্রযোজিত একাধিক ছবি পুরস্কারও পেয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/বিপুল/২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ/ রাত ১০.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit