বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজা ও ১৪ টি মাদক মামলার এক আসামীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।বুধবার (২৭ এপ্রিল) উপজেলার উত্তর ইউপির রাজাপুর থেকে রাজাপুর মধ্যেপাড়ার ইব্রাহিম মিয়া’র ছেলে সোলেমান মিয়া ও করোয়াতুলীর মিরাজ খানের ছেলে রাজু খানকে ৭ কেজি গাঁজা’সহ আটক করে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান কুইক নিউজ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উত্তর ইউনিয়নের রাজাপুর রেললাইনের পাশ থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী সোলেমান মিয়াকে ৭কেজি গাঁজা’সহ আটক করে পুলিশ।এসময় দুলাল মিয়া নামে এক আসামি পালিয়ে যায় এবং সোলেমান মিয়া’র দেওয়া তথ্যের ভিত্তিতে রাজু খানকে আটক করা হয়।
আটককৃত সোলেমান মিয়ার বিরুদ্ধে পূর্বে ১৪টি মাদক মামলা ও ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা ও পলাতক দুলাল মিয়া’র বিরুদ্ধে ৮ টি মাদক মামলা রয়েছে।উক্ত গাঁজা উদ্ধারের ঘটনায় আটককৃতরা’সহ পলাতক দুলালের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কিউএনবি/অনিমা/ ২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /সকাল ৯:২৪