রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

রুশ মন্ত্রীর হার্টঅ্যাটাক নিয়ে পুতিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ধমক খেয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো।

এক ফেসবুক স্ট্যাটসে এমনটি দাবি করেন তিনি। খবর বিবিসির। 

গত ১১-২৩ মার্চ পর্যন্ত প্রকাশ্যে ছিলেন না রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তবে ২৪ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রকাশিত একটি ভিডিওতে খুব অল্প সময়ের জন্য দেখা যায় তাকে।  

সের্গেই শোইগু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দাবি করে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, ইউক্রেন আক্রমণে সম্পূর্ণ ব্যর্থতার জন্য ধমকের সুর কঠোর অভিযোগ আনেন পুতিন। আর এর পরেই শোইগুর হার্টঅ্যাটাক হয়েছিল। তবে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে যোগ করেন গেরাশচেঙ্কো।

তবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর কথিত স্বাস্থ্য সমস্যার বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে প্রায় দুই সপ্তাহ প্রকাশ্যে উপস্থিতি না থাকার কারণে রুশ প্রতিরক্ষামন্ত্রী কোথায় আছেন, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়। 

কিউএনবি/অনিমা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit