রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভুরুঙ্গামারীতে কিশোর গ‍্যাং দলের ছুরিকাঘাতে আহত দশম শ্রেণির ছাত্র রাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

মাঈদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কিশোর গ‍্যাং দলের বখাটেদের ছুরিকাঘাতে রাকিব হাসান (১৬) নামের দশম শ্রেণির এক ছাত্র গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও বাসস্ট্যান্ডের ব্যাপারী মার্কেটের কাপড় ব্যবসায়ী আশরাফুল আলম এর পুত্র।

জানাগেছে, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত দশটার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ার পাড় এলাকায় বন্ধুদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় রাকিব। অনুষ্ঠান দেখতে গিয়ে বসার জায়গা ও ভীড়ের মাঝে ধাক্কা ধাক্কি হয় কিশোর গ‍্যাং দলের সাথে। এর কিছুক্ষণ পরে ভীরের মাঝে রাকিবকে ধারালো ছুরি দিয়ে বাম কাধের কাছে আঘাত করে বখাটেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাকিবকে রাতেই কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস‍্য নূরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ওই অনুষ্ঠানে রাকিবের সাথে বসা নিয়ে কয়েকজন ছেলের ঝগড়া বাঁধে এরই এক পর্যায়ে ভীড়ের মাঝে ধাক্কাধাক্কির সময় তাকে ছুরি মেরে রক্তাক্ত করে তারা পালিয়ে যায়।এ বিষয়ে একাধিক অভিভাবকের সাথে কথা বললে তারা জানান, সাম্প্রতিক সময়ে ভুরুঙ্গামারীতে কিশোরদের মাঝে অপরাধ প্রবনতা বেড়ে গেছে। এ ঘটনায় সন্তানদের ভবিষ্যত নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। তাই আমরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

আহত রাকিবের বাবা আশরাফুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন আহত ছেলেকে নিয়ে কুড়িগ্রাম হাসপাতালে আছি। ভূরুঙ্গামারী ফিরে এর সুষ্ঠু বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করবো।এব‍্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন , ধারালো অস্ত্রের আঘাত ও ক্ষত গভীর হওয়ায় কোন ভাবেই রোগীর রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছিল না। তাই উন্নত চিকিৎসার জন‍্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিয়ে দেখে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

 

কিউএনবি/অনিমা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit