সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি ফ্রান্সের সহিংস বিক্ষোভের জন্য অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষ মিলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ফের গ্রেপ্তার সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত

দুর্বৃত্তের গুলিতে নিহত প্রীতি, মামলা করবেন না বাবা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২২৬ Time View

 

ডেস্কনিউজঃ রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি (২২) নিহতের ঘটনায় কোনো মামলা করবে না বলে জানিয়েছে তার পরিবার।

শুক্রবার দুপুরে প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আমার মেয়ের হত্যার ঘটনায় মামলা করবো না। আমরা সাধারণ পরিবারের ও নিরীহ মানুষ। আল্লাহ আছে একজন, তিনিই দেখবেন।

প্রীতির বাবা জামাল উদ্দিন আরো বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। তাই সাধারণ জীবন-যাপন করি। বিচার চেয়েই বা কী হবে? কার বিরুদ্ধে মামলা করবো? হয়তো এক্সিডেন্টলি ঘটনাটি ঘটে গেছে।

এদিকে এ ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতা টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেছেন। শুক্রবার সকালে শাহজাহানপুর থানায় করা এ মামলায় তিনি কারও নাম উল্লেখ করেননি। অজ্ঞতা আসামি হিসেবে মামলা করেছেন ডলি।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানাধীন ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনস্থ বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করে। তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে।

জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন জানিয়েছেন। আর প্রীতি রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, ঘটনার সময় টিপু গাড়িতে ছিলেন। গুলিতে তার গাড়িচালক মনির হোসেন মুন্না (২৬) আহত হয়েছেন। এছাড়া শিক্ষার্থী প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।

রাত সোয়া ১১টার দিকে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত মুন্না সেখানে চিকিৎসাধীন।

কিউএনবি/বিপুল/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit