রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ইমরান খানের ভাগ্য নির্ধারণী অধিবেশন সোমবার পর্যন্ত স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৬৯ Time View

 

 

ডেস্কনিউজঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে আলোচনায় সোমবার পর্যন্ত পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন স্থগিত করা হয়েছে।

শুক্রবার ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে স্পিকার আসাদ কায়সার এই অধিবেশন স্থগিতের ঘোষণা দেন।

এর আগে স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় অধিবেশন শুরু হয়। পূর্ব নির্ধারিত এই অধিবেশনে কুরআন তেলওয়াতের পর ধর্মমন্ত্রী নুরুল হক কাদরি ন্যাশনাল অ্যাসেম্বলির মরহুম সদস্য খায়াল জামানের জন্য উপস্থিত সদস্যদের নিয়ে দোয়া করেন।

পরে সোমবার বিকেল ৪টা পর্যন্ত অধিবেশন স্থগিতের ঘোষণা দেন স্পিকার।

এর আগে রোববার ন্যাশনাল অ্যাসেম্বলির সেক্রেটারিয়েট থেকে এই অধিবেশনের ঘোষণা করা হয়।

গত ৮ মার্চ পাকিস্তানের সংবিধানের ৫৪ ধারার অধীনে বিরোধী দলগুলোর সম্মিলিত এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি অনাস্থা ভোটের জন্য ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে প্রস্তাব জমা দেয়।

সংবিধানের ৫৪ ধারা অনুসারে, ২৫ শতাংশ সদস্যের স্বাক্ষরযুক্ত কোনো প্রস্তাব যদি জমা দেয় হয় তবে স্পিকারকে ১৪ দিনের মধ্যে ওই বিষয়ে অধিবেশন আহ্বান করতে হয়।

এই ধারা অনুসারে সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনের আহ্বানের শেষ দিন ছিলো।

সূত্র : জিও নিউজ

কিউএনবি/বিপুল/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit