মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

দুই পেনাল্টি মিস, এবারও বিশ্বকাপ খেলতে পারবে না ইতালি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৯৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : চারবারের বিশ্বকাপজয়ী ইতালি এবারও যেতে পারবে না কাতারে অনুষ্ঠিত হওয়া আগামী ফুটবল বিশ্বকাপ আসরে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর কাতারেও দেখা যাচ্ছে না ইতালিকে।মেসিডোনিয়ানদের কাছে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের সেমিফাইনালে ১-০ গোলে হেরে গেছে ইতালি। ম্যাচের শুরু থেকে শেষ অবধি আক্রমণ করে গেছে ইতালি, নিয়েছে অনেক শট। কিন্তু বেশির ভাগ শটকেই তারা লক্ষ্যে রাখতে পারেনি। শেষ অবধি তাদের স্বপ্ন ভাঙে আলেসান্দার ত্রাজকোভস্কির অসাধারণ গোলে।

৪-৩-৩ ছকে নামা ইতালির মূল একাদশে ছিলেন না বেশ কিছু অভিজ্ঞ মুখ। তবে লিওনার্দো বোনুচ্চি, জর্জো কিয়েল্লিনি কিংবা ফেদেরিকো কিয়েসারা মূল একাদশে না থাকলেও যথেষ্ট শক্তিশালী দল নিয়ে নেমেছিল ইতালি। যার ছাপ দেখা গেছে খেলায়। একাধিক সুযোগ সৃষ্টি করেছে দলটা, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার ম্যাচ জেতার জন্য, সে গোলটাই পাওয়া হয়নি। ৬৬ শতাংশ সময় বলের দখল রেখে, গোল বরাবর ৩২টা শট নিয়েও উত্তর মেসিডোনিয়ার দৃঢ় মানসিকতার সামনে বারবার ব্যর্থ হচ্ছিলেন ইম্মোবিলে, বেরার্দি, ইনসিনিয়ারা। 

এর পরই আসে সেই মুহূর্ত। যে মুহূর্তটা আজীবন মনে রাখবেন উত্তর মেসিডোনিয়ানরা, আর ভুলে যেতে চাইবেন ইতালিয়ানরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলকিপার স্তোলে দিমিত্রিয়েভস্কির লম্বা ফ্রি-কিক খুঁজে নেয় স্ট্রাইকার বোয়ান মিয়োভস্কিকে। মিয়োভস্কির মাথায় বল লেগে চলে যায় আরেক স্ট্রাইকার আলেকসান্দর ত্রায়কোভস্কির কাছে। ইতালির একজন খেলোয়াড়ও এই সময়টায় দুজনের কাছ থেকে বলের দখল নিতে পারেননি। ত্রায়কোভস্কিও সুযোগ বুঝে বক্সের বাইরে থেকে মাটিঘেঁষা জোরালো শটে পরাস্ত করেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে। 

মাঠে তখন একদিকে মেসিডোনিয়ানদের বাঁধভাঙা উল্লাস, আরেকদিকে কিয়েল্লিনি-ভেরাত্তিদের স্বপ্নভঙ্গের বেদনা। ম্যাচশেষে ভেরাত্তিকে দেখা গেল মুখ লুকিয়ে কাঁদছেন। অবশ্য ভেরাত্তির মিডফিল্ড সঙ্গী জর্জিনিও কি করছিলেন, দেখা যায়নি। ম্যাচের পুরো নব্বই মিনিটই খেলেছেন চেলসির মিডফিল্ডার জর্জিনিও। তাঁর কেমন লাগছিল? সুইজারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচে দুটি পেনাল্টি মিস করে ইতালির বিপদ যে তিনিই ডেকে এনেছিলেন। সেই দুই পেনাল্টি থেকে জর্জিনিও গোল করতে পারলে এই প্লে-অফ ফাঁড়ার মধ্যে আসতেই হয় না ইউরোজয়ীদের, সরাসরি বিশ্বকাপে সুযোগ পেয়ে যায় ইতালি।

সুইজারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচে জর্জিনিওর শট আটকে দিয়েছিলেন সুইস গোলকিপার ইয়ান সোমের, দ্বিতীয় ম্যাচে ভ্রষ্ট লক্ষ্যে মেরেছিলেন শট। শেষমেশ ওই দুই পেনাল্টি মিসই কাল হলো ইতালির। ইউরো জিতেছেন, চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বলে যে জর্জিনিওর হাতে অনেকে ব্যালন ডি’অর দেখতে চাচ্ছিলেন কয়েক মাস আগেই, সে জর্জিনিওই মুদ্রার ওপিঠটাও দেখে ফেললেন খুব তাড়াতাড়ি।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit