রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

প্রথমবার মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৮০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  মানুষের রক্তে প্রথমবারের মতো মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্ত হয়েছে। পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ মানুষের রক্তে এই ক্ষুদ্র কণা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মাইক্রোপ্লাস্টিকের কণাগুলো মানুষের শরীরে চলাচল করতে পারে এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে জায়গা করে নিতে পারে বলে গবেষণায় দেখেছেন বিজ্ঞানীরা। মানব স্বাস্থ্যের ওপর মাইক্রোপ্লাস্টিকের প্রভাব এখনও জানা না গেলেও গবেষকরা গবেষণাগারে এরইমধ্যে এটা মানবকোষের ক্ষতি করে এমন প্রমাণ পেয়েছেন।

বায়ু দূষণের কণাগুলো শরীরে প্রবেশ করছে। এর ফলে বছরে কয়েক লাখ মানুষের মৃত্যু হচ্ছে বলে গবেষকরা জানিয়েছেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য পরিবেশে ফেলা হচ্ছে। মাউন্ট এভারেস্টের চূড়া থেকে গভীরতম মহাসাগরের তলদেশ পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পুরো পৃথিবীকেই দূষিত করছে। এরই মধ্যে খাবার ও পানির পাশাপাশি নিশ্বাসের সঙ্গে ক্ষুদ্র কণাগুলো গ্রহণ করছে মানুষ।

গবেষণাটিতে বিজ্ঞানীরা ২২ জনের রত্তের নমুনা বিশ্লেষণ করেছেন। তাদের মদ্যে ১৭ জনের শরীরেই প্লাস্টিকের কণা পাওয়া গেছে। অর্ধেক নমুনায় পিইটি প্লাস্টিক পাওয়া গেছে, যা সাধারণত পানীয়ের বোতলগুলোতে ব্যবহৃত হয়।

এক-তৃতীয়াংশের নমুনায় পলিস্টাইরিন পাওয়া গেছে, যা খাবার ও অন্যান্য পণ্য প্যাকেজ করার জন্য ব্যবহৃত হয়। এছাড়া এক চতুর্থাংশ রক্তের নমুনায় পলিথিন শনাক্ত হয়েছে।

এ  ব্যাপারে নেদারল্যান্ডসের ভ্রিজ ইউনিভার্সিটি আমস্টারডামের ইকোটক্সিকোলজিস্ট অধ্যাপক ডিক ভেথাক বলেন, আমাদের রক্তে যে পলিমার কণা রয়েছে এটির প্রথম ইঙ্গিত হলো আমাদের এই গবেষণা। এটি একটি যুগান্তকারী ফলাফল। তবে আমাদের গবেষণাকে  আরও বিস্তৃত করতে হবে।

কিউএনবি/অনিমা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit