রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

‘আজ সকালেই ফসফরাস বোমা ছুড়েছে রাশিয়া’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : এবার রাশিয়ার প্রতি সরাসরি নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলেসে ন্যাটোর বিশেষ সম্মেলনে ন্যাটো প্রতিনিধিদের ভার্চুয়ালি এ অভিযোগ করেন জেলেনস্কি। 

তিনি বলেন, আজ সকালেই রাশিয়া ফসফরাস বোমা ছুড়েছে। রাশিয়ার ফসফরাস বোমা। প্রাপ্ত বয়স্কদের আাবার হত্যা করা হচ্ছে। শিশুদের আবার হত্যা করা হচ্ছে।

রাশিয়া অবরুদ্ধ ক্রামাটোর্স্ক শহরে নিষিদ্ধ ফসফরাস বোমা ছুড়েছে  বলে এর আগে ইউক্রেনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা অভিযোগ করেছিলেন।

অন্য সাধারণ বোমার চেয়ে মারাত্মক হওয়ায় ১৯৭৭ সালের জেনেভা কনভেশনে যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়।

এ বোমা যেখানে ছোড়া হয় সেখানে আগুন ধরে যায় এবং এ আগুন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে।

পুলিশ প্রধান ওলেকসি বিলোচিতস্কিও ফসফরাস বোমা ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রাশিয়ানদের তীব্র সমালোচনা করে বলেছেন, ফসফরাস যেভাবে পোড়ে তোমরাও ফসফরাসের মতো পুড়বে।

ইউক্রেনের কর্মকর্তারা বার বার বলে আসছেন, রাশিয়া ইউক্রেনে ফসফরাস বোমা ব্যবহার করে আসছে। তবে রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখান করে আসছে।

এদিকে যুক্তরাষ্ট্র হুশিয়ারি দিয়েছে, বিভিন্ন নিষিদ্ধ বোমার ব্যবহারের পর এবার রাশিয়া ইউক্রেনে ক্যামিকেল বোমার ব্যবহার করতে পারে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে যদি রাশিয়া রাসায়নিক বোমা ব্যবহার করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে।

কিউএনবি/অনিমা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit