মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

ভারত উইন্ডিজের চেয়ে এগিয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

স্পোর্টস ডেস্ক : এশিয়ার অন্যতম সেরা ক্রিকেট দল ভারত। কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুইবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি জিতেছে তারা। অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরে লর্ড ক্লাইভের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুইবার করে বিশ্বকাপ ট্রফি জেতা ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের চেয়েও একধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 

দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে ১৯৯২ সালে প্রথম সফরে যায় ভারত। চারবারের চেষ্টায় আফ্রিকায় ২৬ বছর পর প্রথম সিরিজ জয়ের দেখা পায় ভারত। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় পেতে ভারতের সময় লাগে ২৬ বছর। পাকিস্তানের সময় লাগে ১১ বছর। ইংল্যান্ডের লাগে ১৩ বছর। নিউজিল্যান্ডের লাগে ১৩ বছর। মাত্র ৩ বছরেই আফ্রিকায় সিরিজ জয় পায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে ওয়েস্ট ইন্ডিজ ২৩ বছর ধরে চারবার সফর করেও এখনো আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয় করতে পারেনি। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দল শ্রীলংকা ২২ বছরে আফ্রিকায় পাঁচটি ওয়ানডে সিরিজ খেলেও জিততে পারেনি। জিম্বাবুয়ে ১৭ বছরে পাঁচটি সিরিজ খেলেও আফ্রিকায় সিরিজ জয় করতে পারেনি। ক্রিকেট খেলুড়ে যেকোনো সফরকারী দলের জন্যই কঠিন পরীক্ষা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কন্ডিশন। এই দুই দেশে ২০০২ সাল থেকে সফর করেও আশান্বিত ফল পায়নি বাংলাদেশ দল।  

২০ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে এবার স্বাগতিকদের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুইয়ের স্মৃতি তরতাজা থাকতে থাকতেই আরেকটি ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছেন টাইগাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ম্যাচ জয়ের পর সিরিজও জিতেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit