শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দক্ষিণ কোরিয়ায় এক দিনে আক্রান্ত ৫ লক্ষ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে আসলেও ফের মাথাচাড়া দিয়েছে সংক্রমণ। বুধবার ‘দ্য কোরিয়া ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি’ (কেডিসিএ)-র প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে সেই ঝলক।

এ দিন প্রকাশিত গত ২৪ ঘণ্টার সেই রিপোর্ট অনুযায়ী এক লাফে নতুন করে সংক্রমিত পাঁচ লক্ষ!

বর্তমানে সে দেশের সংক্রমণ-পরিস্থিতি বেশ গুরুতর। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সেখানে গড়ে পাঁচ জনের মধ্যে এক জন সংক্রমিত। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও উত্তরোত্তর বাড়ছে। 

গত ১৫ দিনে যা হাজারের নীচে নামার সুযোগ পায়নি বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাড়ছে মৃত্যুও। মঙ্গলবারই প্রাণ হারিয়েছেন ২৯১ জন সংক্রমিত। সুষ্ঠু ভাবে সৎকার কর্ম চালিয়ে যেতে দেশ জুড়ে প্রায় ৬০টি শ্মশানকে নির্ধারিত সময়ের চেয়ে বেশিক্ষণ খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

হঠাৎ এই সংক্রমণ বৃদ্ধির পিছনে মূলত রয়েছে ওমিক্রনের নয়া সাব-ভেরিয়েন্ট ‘স্টেলথ’। মোট জনসংখ্যার ২০ শতাংশ ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সংক্রমিত হয়ে কিংবা সংক্রমিতের সংস্পর্শে এসে নিভৃতবাসে রয়েছেন কমপক্ষে ১,৮০০,০০০ মানুষ। প্রসঙ্গত, দেশটির মোট জনসংখ্যার ৮৬.৬ শতাংশই প্রতিষেধকের দু’টি ডোজ় পেয়েছেন। এমনকি বুস্টারও পেয়েছেন ৬৩.২%। তা সত্ত্বেও সংক্রমণ পরিস্থিতি এই গুরুতর দিকে মোড় নেওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে।

যদিও দক্ষিণ কোরিয়ার পরিস্থিতিকে বিচ্ছিন্ন করে না-দেখারই আর্জি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থার পরামর্শ, বিধি শিথিলের দিকে এখন না-হাঁটাই বুদ্ধিমানের কাজ হবে বিশ্বের পক্ষে। তারা জানায়, ইতিমধ্যেই পরীক্ষার বহর কমিয়ে এনেছে বেশ কিছু দেশ। বর্তমান অবস্থার নিরিখে যা পুরোপুরি এড়িয়ে চলার পক্ষে সওয়াল করেছে তারা।

কারণ পরীক্ষা কম হওয়ায় বহু মানুষের সংক্রমণ ধরাই পড়ছে না। এবং তা হয়তো ছড়িয়ে পড়ছে সহজেই। পাশাপাশি নতুন করে সংক্রমিতদের সংখ্যা বিশেষ ভাবে বিশ্লেষণ করে চলারই পরামর্শ দিয়েছে হু। সংস্থা সূত্রের খবর, চীন এবং দক্ষিণ কোরিয়ার মতো এশীয় দেশগুলির পাশাপাশি ফ্রান্স, ইটালি, ব্রিটেন এবং জার্মানির মতো ইউরোপীয় দেশগুলিতেও নজরে এসেছে সংক্রমণবৃদ্ধি।

চীনের বিভিন্ন শহরের মতো সাংহাই শহরেও হু হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। উপসর্গযুক্তেরা যেমন রয়েছেন, তেমনই বাড়ছে উপসর্গহীন কোভিড পজ়িটিভদের সংখ্যাও। দৈনিক আক্রান্ত সেখানে এক হাজার পার করায় গুজব ছড়িয়েছিল অন্যান্য শহরের মতো সাংহাইয়েও কড়া লকডাউন বিধি জারি করা হয়েছে। কিন্তু বুধবার সে কথা গুজব বলে উড়িয়ে দিয়েছে প্রশাসন। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit