বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

ফরিদপুরে বিএনপির প্রতিকী অনশন কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৯৮ Time View

 

ডেস্ক নিউজ : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে ফরিদপুর মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ অনশন কর্মসূচিটি পালন করা হয়।

ফরিদপুর মহানগর বিএনপির আয়োজনে এ অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ মোহাম্মদ আবু জাফর ও নায়াব ইউসুফ বেলা ২টায় অনশনকারীদের পানি পান করিয়ে কর্মসূচির সমাপ্ত করেন। অনশন কর্মসূচিতে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit