মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

হিলি স্থলবন্দরে রেলপথে আমদানি হচ্ছে ভারত চিটাগুড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দেশে চাহিদা থাকায় দীর্ঘ এক বছর বন্ধের পর আবারো হিলি স্থলবন্দরে রেলপথ দিয়ে ভারত থেকে চিটাগুড় আমদানি শুরু হয়েছে। আমদানিকৃত চিটাগুড়ের পরিমাণ ২ হাজার ৭টন যা থেকে রেল কতৃপক্ষ রাজস্ব পেয়েছে ২০ লক্ষ টাকা। ভারতের উত্তরপ্রদেশ থেকে ৫০টি চিটাগুড় বোঝাই ওয়াগন বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে। বুধবার সকাল সাড়ে ৮টায় হিলি রেলওয়ে স্টেশনে পৌঁছায়। জয়পুরহাটের মেসার্স আনোয়ারুল হক এসব চিটাগুড় আমদানি করছেন।

চিটাগুড় আমদানিকারক আনোয়ারুল হক বলেন, সম্প্রতি লোকসানের কারণে দেশের বিভিন্ন স্থানের বেশ কিছু চিনিকল বন্ধ রয়েছে। এতে করে চিটাগুড়ের উৎপাদন কম হওয়ায় সরবরাহ কমেছে। দেশের বাজারে চিটাগুড়ের ভালো চাহিদা রয়েছে। সেই চাহিদা মেটাতে ভারত থেকে রেলপথে চিটাগুড় আমদানি করা হচেছ। গেলো বছর একবার রেলপথে আমদানি হয়েছিলো চিটাগুড় তারপর এক বছর বন্ধ ছিলো, আবারো শুরু হয়েছে আমদানি।

তিনি আরো বলেন, আমদানিকৃত এসব চিটাগুড় গবাদিপশু, মুরগি ও মাছের খাদ্য তৈরির বিভিন্ন কারখানায় সরবরাহ করা হচেছ। তবে সড়কপথে পণ্য আমদানিতে বেশ ঝামেলা। হিলি স্থলবন্দরের পানামা পোর্টের ভেতরে জায়গা নেই, গাড়ি সময় মতো বেরোতে পারে না। এরকম অনেক ঝামেলা পোহতে হয়। বিপরীতে রেলপথে আমদানিতে তেমন সমস্যা নেই। যার কারণে রেলপথ দিয়ে চিটাগুড় আমদানি করা হচেছ। হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার বলেন,দীর্ঘ এক বছর বন্ধের পর আবারো হিলিতে রেলপথ দিয়ে ভারত থেকে চিটাগুড় আমদানি শুরু হয়েছে। বুধবার সকালে স্টেশনে ৫০টি ওয়াগনে চিটাগুড় আমদানি করা হয়। আমদানিকৃত চিটাগুড়ের পরিমাণ ২ হাজার ৭টন যা থেকে রেল কতৃপক্ষ রাজস্ব পেয়েছে ২০ লক্ষ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit