বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

সুমন-জীবনদের নিয়ে খুশি কাবরেরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৯৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ দুটির জন্য বাংলাদেশের ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নাবীব নেওয়াজ জীবন, সুমন রেজা, রাকিব, ইব্রাহিমদের মত আক্রমণভাগের খেলোয়াড়রা। মালদ্বীপ যাওয়ার আগে টানা তিন দিন শিষ্যদের নিয়ে অনুশীলন করিয়েছেন বাংলাদেশের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। তিন দিনের অনুশীলন শেষে আক্রমণভাগের খেলোয়াড়দের উপর খুশি এই স্প্যানিয়ার্ড। আগামীকাল রাত দশটায় মালেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এর আগে আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের দল নিয়ে কথা বলেছেন কাবরেরা। সুমন রেজা, জীবন, রাকিবদের অঙ্গীকার ও শৃঙ্খলায় খুশি এই স্প্যানিশ কোচ,’আমি আক্রমণভাগের শৃঙ্খলা, অঙ্গীকার নিয়ে খুশি। সব খেলোয়াড়ের মানসিকতা এবং অন্যান্য পজিশনে যারা আছে তাদের প্রতি সন্তুষ্ট। যে দলটা আমাদের আছে, যাদের আমরা বেছে নিয়েছি, তাদের নিয়ে আমি সন্তুষ্ট। ‘ মালদ্বীপে গিয়ে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দল। কাবরেরা আরও বলেন,’চার দিনের প্রস্তুতি নিয়েছি। তিন দিন ঢাকায়। একদিন মালদ্বীপে। এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। তবে এখানকার আবহাওয়া, কন্ডিশন ভালো।

শেষ দিকে মানিয়ে নেওয়ার জন্য আমরা আজকে আরেকটু কাজ করব। যতটুকু সময় পেয়েছি, ততটুকুর মধ্যে আমি আমার পরিকল্পনা দলের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করছি। এ কাজগুলো করতে আমাদের পেশাদার হতে হবে।  আমরা সবসময় উন্নতি করার চেষ্টা করি। ‘মালদ্বীপ সম্পর্কে ভালই জানা-শুনা আছে কাবরেরা। বেশ কিছু বছর ভারতের কাজ করার অভিজ্ঞতা থাকায় মালদ্বীপের ফুটবল নিয়ে জেনেছেন এই স্প্যানিয়ার্ড। দুই দলের সর্বশেষ দেখায় শ্রীলঙ্কার কলম্বোতে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচের জয় কাল বাংলাদেশকে অনুপ্রেরণা জোগাবে বলে জানান কাবরেরা।  

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit