বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

৫৪ রানেই ৮ উইকেট হারাল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৯৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : লাহোর টেস্টের তৃতীয় দিনের শেষ বিকালে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। ৫৪ রানের ব্যবধানে ৮ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার করা ৩৯১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে একটা সময়ে লিড নেওয়ার আশা জাগিয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।   

২ উইকেটে ২১৪ রান করা পাকিস্তান এরপর মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের গতির মুখে পড়ে দিশেহার হয়ে যায়। ৫৪ রানের ব্যবধানে ৮উইকেট পতনের কারণে ২৮৬ রানেই অলআউট হয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ২০ রান জমা হতেই সাজঘরে ফেরেন ওপেনার ইমাম-উল হক। এরপর আজহার আলীকে সঙ্গে নিয়ে ১৫০ রানের জুটি গড়েন ওপেনার আব্দুল্লাহ শফিক। ৮১ রান করে সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া শফিককে আউট করেন নাথান লায়ন। 

তৃতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে ৪৪ রানের পার্টনারশিপ গড়তেই বিপদে পড়েন আজহার আলী। ৭৮ রানে প্যাট কামিন্সের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাবেক অধিনায়ক আজহার আলী।এরপর বাবর আজমের সঙ্গে ৩৪ রানের জুটি গড়তেই বিপদে পড়েন ফাওয়াদ আলম। ৫৬ বলে ১৩ রানে ফেরেন তিনি। ফাওয়াদ আলম আউট হওয়ার পর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন মোহাম্মদ রিজওয়ান, সাজিদ খান, নুমান আলী ও হাসান আলীরা।  

লম্বা সময় ধরে উইকেটের এক প্রান্ত আগলে রাখা বাবর আজম আউট হন নবম ব্যাটসম্যান হিসেবে। তিনি ১৩১ বল খেলে ৬৭ রান করে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। বাবর আজম আউট হওয়ার মাত্র ৩ বলের ব্যবধানেই ফেরেন নাসিম শাহ। তার বিদায়ে ২৬৮ রানে অলআউট হয় পাকিস্তান।  

অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স শিকার করেন ৫ উইকেট। চার উইকেট নেন মিচেল স্টার্ক।

১২৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের একিবারে শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১১ রান করে দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৯১/১০ (উসমান খাজা ৯১, ক্যামেরন গ্রিন ৭৯, অ্যালেক্স ক্যারি ৬৭, স্টিভ স্মিথ ৫৯; শাহিন আফ্রিদি ৪/৭৯, নাসিম শাহ ৪/৫৮)। এবং ২য় ইনিংস: ১১/০ রান।

পাকিস্তান ১ম ইনিংস: ২৬৮/১০ রান (আব্দুল্লাহ শফিক ৮১, আজহার আলী ৭৮, বাবর আজম ৬৭; প্যাট কামিন্স ৫/৫৬, মিচেল স্টার্ক ৪/৩৩)।

তৃতীয় দিনের খেলা শেষে ১৩৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit