মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

তাসকিনের ৫ উইকেট, মহাবিপাকে দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮৯ Time View

 

ডেস্কনিউজঃ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে দারুণ করছেন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত তিনি একাই তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। আর সব মিলিয়ে ৮ উইকেট হারিয়ে মহা বিপাকে বাভুমা বাহিনী।

সেঞ্চুরিয়নের এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে কুইন্টন ডি ককের উইকেট নিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। পরে দুটি উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন তাসকিন আহমেদ। পরে সাকিবও নিয়েছেন এক উইকেট। সাকিবের পর সফল হন শরিফুল। এরপর আবার পর পর ৩টি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।

ফলে মহা বিপাকেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ১২৬ রান, ২৯ ওভার।

মালানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ককের পথচলা শুরুতে ছিল বেশ সাবলীল। ইনিংসের প্রথম ওভারে রিভিউ নষ্ট করে বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে মালানের বিপক্ষে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হয় তামিমরা। ষষ্ঠ ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। মেহেদী হাসানের বলে মাহমুদউল্লাহর হাতে বন্দী হন কুইন্টন ডি কক। ৮ বলে মাত্র ১২ রান করেন প্রোটিয়া ওপেনার।

দলীয় ৬৬ রানে চমক দেখান পেসার তাসকিন আহমেদ। উইকেটে থিতু হতে চেষ্টা করা ভেরিনকে ব্যাটিংএজ করান তাসকিন। বাউন্ডারি হাঁকাতে গিয়ে নিজের স্টাম্পে বল টেনে আনেন ১৬ বলে ৯ রান করা ভেরিন। এরপর স্কোরে ৩ রান যোগ হতেই আবার তাসকিন ঝলক।

দলীয় ৬৯ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার জানেমান মালান। ৫৬ বলে ৩৯ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চারের মার। এরপর স্বরূপে সাকিব আল হাসান। এলবির ফাদে ফেলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে। যদিও রিভিউ চেয়ে ব্যর্থ হয় স্বাগতিকরা। ১১ বলে মাত্র ২ রান করেন বাভুমা। শরিফুল ফেরান রসি ভন ডার ডোসেনকে। ডোসে ১০ বল খেলে করেন ৪ রান। এরপর তাসকিন একে একে ফেরান ডয়াইন প্রেটোরিয়া, ডেভিড মিলার ও কাগিসো রাবাদাকে।

কিউএনবি/বিপুল/ ২৩.০৩.২০২২ ইং/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit