মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

হাউসকিপিং ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন, দক্ষ যুবশক্তি তৈরী যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ। ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেনিং ছাড়া সে লক্ষে পৌছা সম্ভব নয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে বেকার সমস্যা দূর করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুব সমাজকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, যুব শক্তির কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশ বিশ^ দরবারে ৪র্থ অবস্থানে রয়েছে। সরকার কর্মসংস্থান মূলক বিষয় যেভাবে মহিলাদের জন্য কাজ করছে, উন্নত দেশে পরিণত হতে ২০৪১ সাল লাগবে না। এর আগেই আমরা আমাদের ভিশন বাস্তবায়ন করতে সক্ষম হব। আমাদের দেশের নারীরা অর্ধেকের চেয়েও বেশি। তাই পুরুষের পাশাপাশি নারীদেরকেও উন্নয়ন অগ্রগতিতে কাজ করতে হবে।

তিনি গতকাল ২৩ মার্চ বুধবার ১২টায় টিলাগড়স্থ যুব উন্নয়নের হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে ও সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সার্বিক সহযোগিতায় ৩ মাস মেয়াদি হাউসকিপিং ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবির এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য এ.জেড. রওশন জেবীন রুবা, হোটেল স্টার প্যাসিফিকের জেনারেল ম্যানেজার হাসান-উল আবেদীন। বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, স্বদেশবাণী যুব সংঘের সভাপতি ইলিয়াছ আকরাম, শিক্ষণার্থী রায়হানা নুসরাত জুহি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নিজাম উদ্দিন। শেষে সদ্য সমাপ্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা প্রদান ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit