শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

জি-২০ থেকে রাশিয়াকে বাদ দিতে চায় পশ্চিমারা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলার ইস্যুতে রাশিয়ার ওপর অব্যাহত রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার কারণে বেড়েছে মুদ্রাস্থীতি, অনলাইন লেনদেন ব্যাহত হচ্ছে, বেড়ে গেছে কালোবাজারের ঝুঁকি।ইরান ও সিরিয়াকে ছাড়িয়ে এখন বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে রাশিয়া। এমন পরিস্থিতিতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির ২০টি দেশের জোট জি-২০ তে রাশিয়াকে রাখা উচিত কিনা যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা তা পর্যালোচনা করে দেখছে।

বিবিসির খবরে বলা হয়, জি-২০ থেকে রাশিয়াকে রিপ্লেস করতে পোল্যান্ড মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে। এর জবাবে ‘ইতিবাচক সাড়া’ পেয়েছে দেশটি। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রাসেলসে মিত্রদের সঙ্গে বৈঠকে রাশিয়াকে জি-২০ থেকে বের করে দেওয়ার জন্য চাপ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রাশিয়ার ব্যবসা স্বাভাবিকভাবে চলতে পারে না। তবে এ ধরনের কোনো ঘোষণার আগে মিত্রদের সঙ্গে আলোচনার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আছে বলে জানিয়েছেন তিনি।

শিল্পোন্নত ৭ দেশের জোট জি-৭ এর উচ্চপর্যায়ের একটি সূত্র রয়টার্সকে বলেছে, রাশিয়া জি-২০ এর অংশীদার থাকার উপযুক্ত কিনা তা নিয়ে আলোচনা চলছে। রাশিয়া যদি সদস্য থাকে, তাহলে এটি দিন দিন কম দরকারি একটি সংগঠনে পরিণত হবে। জি২০-র আসন্ন বৈঠকগুলোতে রাশিয়ার থাকা না থাকা নিয়ে আলোচনা চলছে বলে ইউরোপীয় ইউনিয়নের একটি সূত্রও পৃথকভাবে জানিয়েছে। জি-২০ এর সভাপতির পদে ঘুরে ঘুরে একটির পর একটি দেশ আসে, এখন এ পদে আছে ইন্দোনেশিয়া।

 ইউরোপীয় সূত্রটি বলেছে, আসন্ন মন্ত্রিপর্যায়ের বৈঠকগুলোতে রাশিয়ার উপস্থিতি ইউরোপীয় দেশগুলোর জন্য যে খুবই সমস্যার হবে তা ইন্দোনেশিয়ারে কাছে স্পষ্ট করা হয়েছে। তবে জি-২০’র বৈঠকগুলো থেকে সদস্য দেশগুলোর কাউকে বাদ দেওয়ার কোনো পদ্ধতি নেই। বিশ্লেষকরা বলছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে সেটি রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান অর্থনৈতিক নিষেধাজ্ঞার সাথে যুক্ত হবে। কিন্তু পশ্চিমাদের এই পদক্ষেপের বিরুদ্ধে চীন, ভারত ও সৌদি আরবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জি-২০ দেশগুলো সম্ভবত ভেটো দেবে। এমন পরিস্থিতিতে চলতি বছরের জি-২০ বৈঠকগুলোতে অনেক দেশের প্রতিনিধিদের অনুপস্থিতির শঙ্কা বাড়ছে বলে জানিয়েছে সূত্রগুলো।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit