শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

জি-২০ থেকে বহিষ্কারের হুমকি, রাশিয়ার পাশে থাকছে চীন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন জি-২০ সম্মেলনে রাশিয়াকে বহিষ্কার করা হতে পারে এমন আলোচনা চলছে। তবে এটা নিয়ে রাশিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে,মঙ্গলবার পোলান্ডের একজন মন্ত্রী জানান, ইন্দোনেশিয়ায় আসন্ন জি-২০ সম্মেলনে অংশ নেওয়া থেকে রাশিয়াকে বাদ দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি কথা বলেছেন। পোলান্ডের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ইতিবাচক বলে দেখা গেছে।

হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ প্রসঙ্গে অন রেকর্ডে বলেন, জি-২০ এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক গোষ্ঠীতে রাশিয়ার ওঠাবসা স্বাভাবিক হতে পারে না। তবে বুধবার এ বিষয়ে চীন রাশিয়ার পাশে থাকার ইঙ্গিত দিয়েছে। বেইজিং থেকে এজেন্সি ফ্রান্স রিপোর্ট করেছে—চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং-ই বলেছেন, জি-২০ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযেগিতার প্রধান ফোরাম।  রাশিয়া সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য। এক সদস্যকে বহিষ্কার করার অধিকার অন্য সদস্যের নেই।  

রাশিয়াও জি-২০ নিয়ে কথা বলেছে। রাশিয়ার একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপের পরও কিছু দেশ তাদের সার্বভৌম দৃষ্টিভঙ্গি ব্যক্ত করছে। এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিউদমিলা ভরোবিওভা বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে অংশ নিতে চান। কিন্তু গ্রুপের কয়েকটি সদস্য দেশ এই সম্মেলনে পুতিনের অংশ গ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করছে। রুশ রাষ্ট্রদূত বলেন, শুধু জি২০-ই নয়, আরও অনেক সংগঠন রাশিয়াকে বহিষ্কারের চেষ্টা করছে। পশ্চিমের দেশগুলোর এমন কাজ সঙ্গতিপূর্ণ নয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit