বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সারাদেশের ন্যায় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির মানব বন্ধন অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

মোঃ আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধি : চাল, ডাল, তেল ও গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর জেলা জাতীয় পার্টির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান সামি।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির কারণে নি¤œ আয়ের মানুষ আজ দিশেহারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। মানববন্ধনে দ্রব্যমূল্য উর্দ্ধগতির তদারকি না করায় সিন্ডিকেটের কারণে সীমাহীনভাবে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হচ্ছে। দ্রব্যমূল্যের দাম না কমানো হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানান। এ সময় উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit