শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৬৪ Time View

 

ডেস্ক নিউজ : দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগরে গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। একই সঙ্গে রাঙ্গামাটি ও রাজশাহী জেলায় মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মিয়ানমার উপকূল (পাথেইনের কাছে) অতিক্রম করে। এরপর এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে আরও অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপ আকারে বুধবার সকাল ৬টায় উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit