বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

দিনাজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা ও নবাবগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে সুবর্ণ জয়ন্তী পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২১২ Time View

 

এম এ সাজেদুল ইসলাম(সাগর)নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি  : গত মঙ্গলবার দুপুরে সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষ্যে দিনাজপুর জেলার ও নবাবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে নিয়ে উপজেলা পরিষদের প্রধান গেট থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তির উৎসব ও সুবর্ন জয়ন্তী মেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ দবিরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমূখ।

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit