শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

নাটোরে মেলায় সেবা নিয়ে হাজির স্বাস্থ্য বিভাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১২২ Time View

 

নাটোর, প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবাষির্কী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলায় বিনা মূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ। মেলা চলাকালীন সময়ে সাধারণ সেবাসহ ওষুধ, মাস্ক বিতরন করা হচ্ছে। মেলায় ঘুরতে এসে এমন সেবা পেয়ে খুশি দর্শনার্থীরা।শহরের কানাইখালী মাঠে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে মেলা। এসময় সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের স্টলে ব্যবস্থাপত্র দিচ্ছেন চিকিৎসকরা। বিনা মূল্যে দেয়া এচিকিৎসা সেবার মধ্যে রয়েছে কোভিড-১৯ টিকা কার্যক্রম, টিকা নিবন্ধন, রক্তচাপ পরিমাপ,ওজন পরিমাপ, ডায়াবেটিস পরিক্ষা, রক্তে গ্রুপ নির্নয়, বিনা মূল্যে ওষুধ বিতরণ, ও প্রাথমিক স্বাস্থ্যসেবা।

দর্শনার্থীরা বলেন, সেবা নিয়ে স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষের কাছে উপস্থিত হওয়ায় সহজে মিলছে সেবা। মেলার মধ্যে এমন সেবা আগে মেলেনি। হাসপাতাল গুলোতে ভিড় থাকলেও এখানে কোন ভিড় নেই। কোন ঝামেলা ছাড়াই সাধারণ চিকিৎসাসহ ওষুধ পাওয়া যাচ্ছে।সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান বলেন, জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপি এ মেলায় আগত দর্শানার্থীদের চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতিদিন কোভিডের টিকাসহ বুস্টার ডোজও নিচ্ছেন এখান থেকে।

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit