বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

বাংলাদেশের বিপক্ষে জয়ের দিনে ভারতীয় অধিনায়কের লজ্জার রেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

স্পোর্টস ডেসক্ : ২৩ বছর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে একাধিক নজির গড়েছেন। তবে এবার বাংলাদেশের বিরুদ্ধে ‘লজ্জার রেকর্ড’ গড়লেন মিতালি রাজ। মঙ্গলবার ভারতের প্রমীলা বাহিনী ১১০ রানের বড় ব্যবধানে জিতলেও, ভারতের অধিনায়ক তার একদিনের ক্যারিয়ারের দ্বিতীয় ‘গোল্ডেন ডাক’ করে মাঠ ছাড়লেন। একইসঙ্গে তিনি একদিনের ক্যারিয়ারের সপ্তম ‘ডাক’ করলেন তিনি।  

এর আগে ২০১৭ মহিলা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ‘গোল্ডেন ডাক’ মেরেছিলেন মিতালি। মিতালিই একমাত্র ভারত অধিনায়ক, যিনি মহিলা বিশ্বকাপে ‘গোল্ডেন ডাক’-এর রেকর্ড করেছেন। যা লজ্জার নজির হিসেবে ভারতের ক্রিকেট ইতিহাসের পাতায় লেখা থাকবে। 

আজ মঙ্গলবার ১৬তম ওভারে ব্যাট করতে নেমে প্রথম বলেই ঋতু মণির বলে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিতালি। তার আগে দলের ৭৪ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল ভারত। সেই সময়ে দলের হাল না ধরে, খারাপ শট খেলে আউট হন মিতালি। চলতি মহিলা বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই মিতালি। তার স্ট্রাইক রেট নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। এবার ডু অর ডাই ম্যাচের মোক্ষম সময় উইকেট ছুঁড়ে দেওয়ার জন্য তার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে। 

চলতি মহিলা বিশ্বকাপে মিতালির পারফরম্যান্স মোটেও আহামরি নয়। পাকিস্তানের বিরুদ্ধে ৯ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি করেছিলেন যথাক্রমে ৫ এবং ১। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার সংগ্রহ ছিল ৩১ রান। এ বারের বিশ্বকাপে নিজের সর্বোচ্চ রান তিনি করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি ৬৮ করেছিলেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে গোল্ডেন ডাক করে লজ্জার নজির গড়লেন মিতালি।

মিতালি ব্যর্থ হলেও, তার দল কিন্তু বাংলাদেশকে ১১০ রানে হারিয়ে জয়ের সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত করে ৭ উইকেটে ২২৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪০.৩ ওভারে ১১৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। বড় জয় পাওয়ায় রানরেটটাও কিছুটা বাড়িয়ে রাখতে পারল ভারত।

 

 

কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit