শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

পুতিনের সঙ্গে আবারও আলোচনার প্রস্তাব জেলেনস্কির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাতে ফের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দিয়ে বলেছেন, বিতর্কিত ভূখণ্ডগুলোর মর্যাদা ও সম্ভাব্য গণভোট নিয়ে আলোচনা হতে পারে। খবর এএফপি’র।

জেলানস্কি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, প্রায় এক মাস ধরে চলা এই যুদ্ধ বন্ধে ‘যে কোন পদ্ধতিতে’ তিনি পুতিনের সাথে আলোচনায় প্রস্তুত রয়েছেন। এ সংঘাতে ইউক্রেনের বিভিন্নি নগরী ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

জেলেনস্কি বলেন, এমনকি রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া এবং মস্কো সমর্থিত দনবাসের মর্যদা নিয়ে আলোচনা করা যেতে পারে। তিনি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টের সাথে প্রথম বৈঠকেই আমি এসব বিষয় তুলে ধরতে প্রস্তুত রয়েছি।’

জেলেনস্কি বলেন, ‘সেখানে বিভিন্ন আবেদন বা ঐতিহাসিক ভাষণ দেয়া হবে না। আমি তার সাথে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।’

রাশিয়া ইউক্রেনের পূর্বানঞ্চলীয় ক্রিমিয়াকে তাদের দেশের অংশ এবং স্বঘোষিত দনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই তিন এলাকার সবক’টি ইউক্রেনের অংশ এবং দীর্ঘ এক দশকের সংকটের কেন্দ্রে রয়েছে এসব ভূখণ্ড, যা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু হয় এবং পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ে।

মিডিয়া আউটলেট সাসপিলনিতে প্রকাশিত এক সাক্ষাতকারে ইউক্রেনের সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার দেয়া এই প্রস্তাবের ব্যাপারে রাশিয়া রাজি থাকলে আমরা সকল বিষয়ে আলোচনা করবো।’

কিউএনবি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit