শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কৃষ্ণসাগরে রুশ রণতরীর তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণসাগরের উত্তর অংশে রাশিয়ার নৌবাহিনীর তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের ২৬ তম দিনে সোমবার কৃষ্ণসাগরে উত্তেজনাকর পরিস্থিতিতে এ তথ্য দিয়েছে ওয়াশিংটন। খবর আনাদোলুর।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার বলেছেন, রাশিয়া কৃষ্ণসাগরে উভচর অভিযানের জাহাজ, একটি মাইন অনুসন্ধান জাহাজ ও কয়েকটি টহল জাহাজসহ ১২টি রণতরী মোতায়েন করেছে।

পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার মুখোমুখি অবস্থানের সরাসরি ক্ষেত্র হচ্ছে কৃষ্ণসাগর। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর যুদ্ধজাহাজ সব সময় রাশিয়ার সীমান্তবর্তী এ সাগরে টহল দেয়।

ওই জোট প্রতি বছর ইউক্রেন ও জর্জিয়া উপকূলে সামরিক মহড়া চালায় এবং এসব মহড়ায় রাশিয়াকে শত্রু  হিসেবে চিহ্নিত করা হয়।

মস্কোর হুমকি মোকাবিলা করার অজুহাতে পশ্চিমা দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে। এর জের ধরে বারবার সতর্কবার্তা পাঠানোর পর শেষ পর্যন্ত ইউক্রেনে অভিযান শুরু করেছে মস্কো।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। মস্কো বলছে, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে।

কিউএনবি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit